বেফাক বোর্ডে সারা দেশে ১ম বানিয়াচংয়ের শেখ মো. আহমদ

বেফাক বোর্ডে সারা দেশে ১ম বানিয়াচংয়ের শেখ মো. আহমদ

বেফাক বোর্ডে সারা দেশে ১ম বানিয়াচংয়ের শেখ মো. আহমদ

বাংলাদেশ তাহফিজুল কুরআন বেফাক বোর্ডের প্রকাশিত ফলাফলে সারা দেশের মধ্যে ১ম স্থান অর্জন করেছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার এক কৃতি শিক্ষার্থী।

জানা যায়, বানিয়াচং উপজেলার শেখের মহল্লা গ্রামের বাসিন্দা শেখ গিয়াস উদ্দীনের ছোট ছেলে শেখ মো. আহমদ এবারের বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত তাহফিজুল কুরআন বিভাগে কৃতিত্বের সাথে ১ম স্থান অর্জন করেছে।

সে নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া সিরাজুল উলাম কাদমা মাদরাসার শিক্ষার্থী। গতকাল প্রকাশিত ফলাফলে তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে।

শেখ মো. আহমদের এই সাফল্যে তার পরিবার মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং দেশবাসীর নিকট দোয়া কামনা করেন। মাদরাসার শিক্ষকবৃন্দও তার এই কৃতিত্বে সন্তোষ প্রকাশ করে বলেন, তার মেধা ও পরিশ্রমের ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

এদিকে, তার এই গৌরবোজ্জ্বল অর্জনে বানিয়াচংসহ আশপাশের এলাকায় আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের মতে, এটি শুধু একটি পরিবারের নয়, বরং পুরো এলাকার জন্য গর্বের বিষয়।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts