বেনাপোল প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই যশোরের বেনাপোল পৌরসভায় সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এরই মধ্যে প্রথম শ্রেনীর এই পৌর সভার ৫ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করছে যুবদল নেতা মো: সাইফুল ইসলাম আসাদ।
স্থানীয় রাজনৈতিক সুত্রে জানা যায়, তৃনমুল থেকে উঠে আসা সাইফুল ইসলাম আসাদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সর্ম্পক্ত। ছাত্র রাজনীতির মাধ্যেমে তার রাজনৈতিক জীবনের সুচনা হয়। পরবর্তীতে তিনি বেনাপোল পৌর যুবদলের রাজনীতিতে সক্রিয় ভুমিকা পালন করে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেন। দলের বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার কারনে তিনি একাধিকবার হয়রানির শিকার হন।
এলাকা সুত্রে জানা যায়, আসাদ একজন মানবিক মানুষ। নিজের পরিবার পরিজনের পাশাপাশি তিনি তার নিজ ওয়ার্ড এর অসহায় মানুষকে তার সাধ্যমত সাহায্য সহযোগিতা করে থাকে। এছাড়া দরিদ্র ছেলে মেয়েদের স্কুলের পড়াশুনার জন্য বই ক্রয় ও বেতন দেওয়ার মতও নজির আছে।
আছিয়া বেগম নামে জনৈক একজন ষাটর্দ্ধো মহিলা বলেন, আমি যখন যে সময় বিপদে পড়েছি তখন ছুটে গিয়েছি আসাদ এর কাছে। যে কোন সময় আমাকে খালি হাতে ফিরিয়ে দেন নাই। সে সাধ্যমত আমার পাশে থেকেছেন।
ওই ওয়ার্ড এর একাধিক নীরিহ সাধারন মানুষের সাথে কথা বলে জানা গেছে তারা সামনে পৌর নির্বাচনে আসাদকে ৫ নং দিঘিরপাড় ওযার্ড এর কাউন্সিলর হিসাবে দেখতে চায়।


