বেনাপোলে যুবদল নেতা ইমদাদুল হক এর পৌর নির্বাচনে অংশগ্রহনে ইচ্ছা প্রকাশ

বেনাপোলে যুবদল নেতা ইমদাদুল হক এর পৌর নির্বাচনে অংশগ্রহনে ইচ্ছা প্রকাশ

মো: আনিছুর রহমান,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা। তিনি বলেন জনগনের সেবা ও অবহেলিত বেনাপোল পৌর সভার উন্নয়নে নিজেক নিয়োজিত করতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তরুন প্রজন্মের অহংকার যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের বেনাপোল পৌর নির্বাচনে অংশগ্রহন করার ইচ্ছা প্রকাশের পর তার অনুসারি ও স্থানীয় জনসাধারনের মধ্যে এক নতুন আলোর সঞ্চালন হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পৌর যুবদলের সদস্য মফিজুর রহমান পিন্টু বলেন, তিনি এলাকায় একজন গ্রহনযোগ্য নেতা। তিনি করোনাকালীন সময় নিজ অর্থ ব্যায় করে এই এলাকার ঘরবন্দী মানুষদের সহযোগিতা করেছেন। সে যদি এই পৌর সভার মেয়র নির্বাচিত হয় তাহলে এই এলাকার উন্নয়ন ও হবে এবং মাদক মুক্ত সমাজ গড়ে উঠবে। সেই সাথে ছেলে মেয়েদের খেলা ধুলার পরিবেশ ও গড়ে উঠবে।

জনসেবার ল্য ও উন্নয়নের অঙ্গীকার সম্পর্কে ইমদাদুল হক ইমদাদ বলেন, বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধা ও উন্নয়নের দিক থেকে বেনাপোল পৌরসভা বর্তমানে অনেকটাই পিছিয়ে আছে। দীর্ঘদিনের এই অবহেলা দূর করে জনগণের প্রকৃত সেবক হিসেবে পাশে দাঁড়ানোর ল্েযই তিনি নির্বাচনের মাঠে নামতে চান। তিনি বিশ্বাস করেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব।

পৌর নির্বাচনের আগ্রহ প্রকাশের পাশাপাশি তিনি সীমান্তের মাদক নির্মুলের ব্যাপারে প্রশাসন এর সহযোগিতা কামনা করে বলেন, বেনাপোল শহর ভারত সংলগ্ন হওয়ায় এখানে হাত বাড়ালে মাদক পাওয়া যায়। আমি এই জনপদে মাদক নির্মুল করে সুন্দর স্বাভাবিক একটি সমাজ ব্যবস্থা উপহার দিতে চাই।

“আমি কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও জনগণের প্রতিনিধি হয়ে সেবার মানসিকতা নিয়ে বেনাপোল বাসির পাশে থাকতে চাই।”

সাবেক এই তুখোড় ছাত্রনেতা ও যুবদল নেতার নির্বাচনী মাঠে আসার ঘোষণায় তার অনুসারী ও স্থানীয় সাধারণ মানুষের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

Explore More Districts