বেনাপোলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেনাপোলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেনাপোল (যশোর) প্রতিনিধি:সাবেক বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বেনাপোল পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি মোঃ সাবেরুল হক সাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খোকন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত সহ-সভাপতি মোঃ আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক মোঃ আকতার

এছাড়াও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজোহা সেলিম,
বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মফিজুর রহমান বাবু এবং সদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দিপু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম চয়ন সিনিয়র যুগ্ম আহবায়ক। মোঃ মোহাইমিনুল সাগর বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সহিদুল ইসলাম শহীদ ও সদস্য সচিব ওমর ফারুক।

দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল্লাহ।

Explore More Districts