বেনাপোল প্রতিনিধি:যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সবুর হোসেন বেনাপোলে শাড়ীও নগদ অর্থ বিতরন করেছেন। সোমবার (১৬ মার্চ) তিনি পৌরসভার ৯ টি ওয়ার্ডের অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপলক্ষে এ শাড়ী ও নগদ অর্থ প্রদান করেন।
পৌরসভার ৬ নং ভবেরবেড় ওয়ার্ড এর রহিমা খাতুন বলেন, আমরা অত্যান্ত গরীব মানুষ। এই ঈদে আমাদের সামর্থ নেই নিজেদের পরনের নতুন কাপড় ক্রয় করার। আমি যে শাড়ি বাড়িতে পরি তাও তালি দেওয়া। আমি হাতে শাড়ি পেয়ে খুব খুশি।
একই ওয়ার্ড এর আর্জিনা বেগম বলেন, সবুর ভাইকে আল্লাহ দীর্ঘজীবি করুক। সে আমাদের চিনি সেমাই ক্রয় করা টাকা দেওয়া বাদেও নতুন শাড়ি উপহার দিয়েছে। আমরা অনেকে এই নতুন কাপড় ও নগদ অর্থ পেয়ে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে ঈদ করতে পারব।
এ উপলক্ষে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সবুর হোসেন বলেন, আমরা বিগত ১৭ টি বছর ঈদের সময়ও আমরা এলাকায় থাকতে পারি নাই। এলাকার অসহায় গরীব দুঃখী মানুষ নিয়ে একসাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও করতে পারি নাই। আজ বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। আমাদের নেতা তারেক রহমান গরীব দুঃখী মানুষ নিয়ে সকলের সাথে ঈদ এর খুশি ভাগাভাগি করার নির্দেশনা দিয়েছেন। সেই উপলক্ষে আমি আমার এলকার গরীব মানুষ নিয়ে যতটুকু সামর্থ্যর মধ্যে আছে তাদের ততটুকু সহায়তা করে একসাথে ঈদ উদযাপন করব।


