বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ জাতিয়তাবাদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিবিসি বাংলার সাক্ষাতকার প্রদর্শন করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮ টার সময় বেনাপোল সোনালী ব্যাংক চত্বরে স্থানীয় নেতা কর্মীদের মাঝে এ প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা বিএনপির যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদার নেতৃত্বে এ সাক্ষাতকার অনুষ্ঠানটি অনুষ্টিত হয়।
দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলার সঙ্গে দীর্ঘ এই সাাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার, বাংলাদেশের নির্বাচনকেন্দ্রীক রাজনীতিসহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তারেক রহমান।
গুরুত্বপুর্ন এ সাক্ষাতকারে তারেক রহমান খুব শীর্ঘ্য দেশে ফিরবে বলে আশাবাদ ব্যাক্ত করায় স্থানীয় নেতা কর্মীরা উজ্জিবীত হয়।
সাাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও বিবিসি বাংলার সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল। তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই সাাৎকার দেন। পুরো সাাৎকারটির প্রথম পর্ব আজ বিবিসি বাংলার পাঠকদের কাছে তুলে ধরা হলো।
বিবিসি বাংলা: তারেক রহমান আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে যোগ দেবার জন্য।
তারেক রহমান: আপনাদেরকেও অনেক ধন্যবাদ, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতিয়তাবাদি দলের বেনাপোল পৌর যুবদলের সদস্য সাইফুল ইসলাম আসাদ, মফিজুর রহমান পিন্টু, মির্জা সহ প্রমুখ।



