বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলল ছাত্রলীগ-যুবলীগ।

বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলল ছাত্রলীগ-যুবলীগ।

১৬ February ২০২৬ Monday ৭:১৯:৩০ PM

Print this E-mail this


 বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলল ছাত্রলীগ-যুবলীগ।

বরগুনার বেতাগীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয় পুনরায় খুলে দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বেতাগী পৌর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মীর উপস্থিতিতে অফিসটি খোলা হয়। এ সময় ‘জয় বাংলা’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তালাবদ্ধ ছিল।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীমের নেতৃত্বে বেতাগী পৌর শহরের উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে ঢোকে। এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি টাঙিয়ে জয় বাংলা স্লোগান দেন। 

পুনরায় উদ্বোধনকালে বেতাগী উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার বলেন, ‘দলীয় কার্যালয় একটি রাজনৈতিক সংগঠনের প্রাণকেন্দ্র। এখান থেকেই সব সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়।

তাই কার্যালয় বন্ধ থাকাটা নেতাকর্মীদের জন্য হতাশাজনক ছিল।’

এ সময় উপজেলা আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। তারা ছাত্রলীগের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘তরুণ প্রজন্মের এমন উদ্যোগ দলকে আরোন শক্তিশালী করবে।’ পাশাপাশি সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts