বৃষ্টিতে বিএম কলেজে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা

বৃষ্টিতে বিএম কলেজে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা

১০ July ২০২৬ Friday ১১:১৯:০০ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

বৃষ্টিতে বিএম কলেজে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা

ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে দীর্ঘদিন ধরে অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতেই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পানি জমে যায়, আর ভারী বর্ষণ হলে তো পুরো ক্যাম্পাস যেন পানির নিচে তলিয়ে যায়। এর ফলে চলাচলের প্রধান প্রধান রাস্তাগুলো ডুবে গিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীসহ সবার যাতায়াতে তীব্র ভোগান্তির সৃষ্টি হয়।
বিশেষ করে, ভারি বৃষ্টি হলেই মুসলিম হল ও জীবনানন্দ দাশ হলের দিকে যাওয়ার রাস্তা দুটি পুরোপুরি পানিতে তলিয়ে যায়। একই অবস্থা হয় শিক্ষকদের ডরমিটরিতে যাওয়ার রাস্তারও। এছাড়া  ক্যাম্পাসের মুক্তমঞ্চের চারপাশ এবং ভারী বৃষ্টি হলে মূল ভবনের সামনের অংশও পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। তাছাড়া ক্যাম্পাসের দুটি খেলার মাঠ পানিতে ডুবে থাকায় তা খেলার সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।
বর্ষাকালে এই দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায় এবং প্রতি বছরই শিক্ষার্থীদের এই একই সমস্যার মুখোমুখি হতে হয়। ক্যাম্পাসে পরিকল্পিত ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
তাই কতৃপক্ষের কাছে শিক্ষার্থীদের জোরালো দাবি,  যেন কলেজ প্রশাসন  জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও প্রয়োজনীয় উন্নয়নকাজের মাধ্যমে এই সমস্যা সমাধান করা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী

মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত

বরিশাল স্কাউটের অনিয়ম নতুন করে খতিয়ে দেখা হবে: শিক্ষা বোর্ড চেয়ারম্যান

Explore More Districts