বুসান এশিয়ান ফিল্ম স্কুলে বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ, যেভাবে পাবেন তথ্য

বুসান এশিয়ান ফিল্ম স্কুলে বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ, যেভাবে পাবেন তথ্য

ভর্তির তথ্য

এশিয়ার বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র পেশাজীবী ও নির্মাতাদের একত্রিত করে বৈশ্বিক চলচ্চিত্র বাজার গঠনে কাজ করা এই একাডেমির দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। ভর্তির আবেদনপ্রক্রিয়া চলবে আগামী ১১ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত। চলচ্চিত্র প্রযোজনা ও আন্তর্জাতিক চলচ্চিত্র ব্যবসার কলাকৌশল রপ্ত করার জন্য এটি এশিয়ার অন্যতম সেরা একটি প্ল্যাটফর্ম। এই স্কুলে পড়ছেন বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা রাকা নোশিন নাওয়ার। তিনি প্রথম আলোকে বলেন, বুসান এশিয়ান ফিল্ম স্কুলের ইন্টারন্যাশনাল ফিল্ম বিজনেস একাডেমিতে প্রডিউসিং ট্র্যাকে পড়ার সুযোগ পাওয়া যেকোনো চলচ্চিত্র নির্মাতার জন্য দারুণ সুযোগ। আন্তর্জাতিক চলচ্চিত্র বাজারের সঙ্গে পরিচিত হওয়া, বৈশ্বিক নেটওয়ার্ক তৈরি এবং বিশ্বমানের প্রোডাকশন কৌশল শেখার ক্ষেত্রে এই সাত মাসের আবাসিক কোর্সটি এক অসাধারণ প্ল্যাটফর্ম। সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, আবাসন এবং চমৎকার লার্নিং পরিবেশ একজন তরুণ প্রযোজককে বিশ্বমঞ্চে নিজেদের মেলে ধরতে সবচেয়ে বেশি সাহায্য করবে। এশিয়ার চলচ্চিত্রশিল্পে নিজের পেশাগত দক্ষতা ও নেতৃত্বকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এই সুযোগটি সত্যিই অতুলনীয়।

Explore More Districts