বিসিবি সভাপতির পদত্যাগ গুঞ্জন: মুখ খুললেন ফারুক আহমেদ – DesheBideshe

বিসিবি সভাপতির পদত্যাগ গুঞ্জন: মুখ খুললেন ফারুক আহমেদ – DesheBideshe

বিসিবি সভাপতির পদত্যাগ গুঞ্জন: মুখ খুললেন ফারুক আহমেদ – DesheBideshe

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কি সত্যিই সভাপতির পদ ছাড়তে যাচ্ছেন? দেশের ক্রিকেট পাড়ায় হঠাৎ করেই এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করায় এবং সরাসরি তার কোনো বক্তব্য না পাওয়ায় এই আলোচনা আরও ডালপালা মেলেছে।

তবে এই গুঞ্জন প্রসঙ্গে স্পষ্ট কিছু জানেন না বলে মন্তব্য করেছেন বোর্ডের সহ-সভাপতি ফারুক আহমেদ। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারুক আহমেদ জানান, পদত্যাগের বিষয়ে তার কিছুই জানা নেই। তিনি বলেন, ‘আমি যতদূর জানি, উনার সাথে কথা হয়েছে এবং তিনি ঈদের পর দেশে ফিরবেন বলে জানিয়েছেন।

’ রমজান শুরুর আগেই পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান আমিনুল ইসলাম বুলবুল। দেশ ছাড়ার সময় তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, তার এই সফরের বিষয়টি অন্য পরিচালকরা জানেন এবং বিদেশে থাকলেও অনলাইনে তিনি দাপ্তরিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবেন। উল্লেখ্য, সর্বশেষ বোর্ড মিটিংয়ে তিনি ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts