বিশ্বনাথে সিডস অফ সাদাকাহর শেল্টার প্রজেক্টের ঘর উদ্বোধন

বিশ্বনাথে সিডস অফ সাদাকাহর শেল্টার প্রজেক্টের ঘর উদ্বোধন

বিশ্বনাথে সিডস অফ সাদাকাহর শেল্টার প্রজেক্টের ঘর উদ্বোধন

মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বিশ্বনাথে সিডস অফ সাদাকাহ কর্তৃক বাস্তবায়িত সেল্টার প্রজেক্টের আওতায় ঘর উদ্বোধন বুধবার (২৯ এপ্রিল) সকালে করা হয়েছে ।

উপজেলার রামপাশা ইউনিয়নের ধলীপাড়া গ্রামে অসহায় ও বিধবা তাজিবুন্নেছার জন্য নির্মিত বসতঘরের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা আমীর ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আব্দুল আলী, শিক্ষানুরাগী ও সমাজসেবী মাষ্টার রেনু মিয়া। সিডস অফ সাদাকাহ’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান আবিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কফিল উদ্দিন, আসিক আলী, অলিউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। নতুন ঘর পেয়ে উপকারভোগী তাজিবুন্নেছা কৃতজ্ঞতা প্রকাশ করেন সংশ্লিষ্ট সকলের প্রতি।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts