বিশ্বনাথে মিছিল নিয়ে জনসভায় যাওয়ার পথে বিএনপি নেতার মৃত্যু

বিশ্বনাথে মিছিল নিয়ে জনসভায় যাওয়ার পথে বিএনপি নেতার মৃত্যু

বিশ্বনাথে মিছিল নিয়ে জনসভায় যাওয়ার পথে বিএনপি নেতার মৃত্যু

সিলেটের বিশ্বনাথে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী জনসভায় যোগ দিতে আসার পথে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী মৃত্যুবরণ করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নতুন বাজারে মিছিল নিয়ে জনসভায় যাওয়ার সময় সভাস্থলের পাশেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রয়াত সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরীর ভাগনা গণমাধ্যমকর্মী মোহাম্মদ আলী শিপন।

এসব তথ্য জানিয়ে সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম ফেসবুকে জানান, সোমবার তাহসিনা রুশদীর লুনা’র শেষ নির্বাচনী জনসভায় মিছিলসহ যোগদানের পথে হৃদরোগে আক্রান্ত হয়ে সুহেল আহমদ মৃত্যুবরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে উপজেলার নতুন বাজারে মিছিল নিয়ে জনসভায় যাওয়ার সময় সভাস্থলের পাশেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় পাশে থাকা নেতাকর্মীরা তাঁকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যান। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

সোহেল আহমদ চৌধুরীর মৃত্যুতে বিএনপির বিভিন্ন স্তরের নেতারা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সুহেল আহমদ চৌধুরীর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও উপজেলার সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া।

ডিএস/এমসি

Explore More Districts