সিলেটের বিশ্বনাথে ‘প্রবাসীর দান করা ড্রিপ টিউবওয়েল থেকে পানি পানে অসহায় পরিবারকে বাঁধা প্রদান ও মসজিদের মোতাওয়াল্লী’সহ গ্রামবাসী’র বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে জনৈক আব্দুল জালালের বিরুদ্ধে বৃহত্তর সোনাপুর এলাকাবাসীর উদ্যোগে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারী) বিকেলে সোনাপুর চ্যারেটি গ্রুপের আয়োজনে গোলচন্দ বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর চ্যারেটি গ্রুপের এডমিন যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমানের দান করা ড্রিপ টিউবওয়েল থেকে পানি পানে ৬টি অসহায় পরিবারকে আব্দুল জালাল কর্তৃক বাঁধা প্রদান এবং সোনাপুর জামে মসজিদের মোতাওয়াল্লী আতাউর রহমান’সহ গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুল জালাল এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চোরাচালানকারী, ঘুষখোর ও দূর্নীতিবাজ ব্যক্তি। জালাল উদ্দিনের মাদক ও চোরাচালান’সহ নানান অপরাধমূলক কর্মকান্ডে সমস্ত গ্রামের মানুষ অতিষ্ঠ। সে গ্রামের কারও কথা সে শুনে না, মানে না।
সোনাপুর জামে মসজিদের মোতাওয়াল্লী আতাউর রহমানের সভাপতিত্ব ও সোনাপুর চ্যারিটি গ্রুপের সদস্য এখলাছ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সোনাপুর জামে মসজিদের সহ সভাপতি খলিলুর রহমান, এলাকার মুরব্বী নিজাম উদ্দিন ভাসানী, মাসুক মিয়া, সৈয়দ শফিক মিয়া, ফয়ছল আহমদ, সোনাপুর গ্রামের জহিরুল ইসলাম, ইকবাল হোসেন।
এসময় মানববন্ধন কর্মসূচিতে গ্রামের মুরব্বী তৈমুছ আলী, ময়না মিয়া, আব্দুর রহিম, সেবুল মিয়া, তৈমুছ আলী-২, আব্দুস শুকুর, শহিদ মিয়া, সেবুল আহমদ, নিপুন রায়, মছলম করিম, নুর আলী, উজ্জ্বল আহমদ প্রমুখ’সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার উপস্থিত ছিলেন।

