সিলেটের বিশ্বনাথে ৫ শতাধিক অসচ্ছল পরিবারের সদস্যদের মধ্যে ঈদুল ফিতরকে সামনে রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামী।
শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ফ্রান্স প্রবাসী লুৎফর রহমান লিজাদের অর্থায়নে ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকীর সার্বিক তত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম সিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারি মতিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক,এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহফুজুর রহমান বাবুল,বায়তুল মাল সম্পাদক আশিকুর রহমান,উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল মালিক।
অলংকারী ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আতিকুর রহমানের কোরআন তেলোয়াতে শুরু হওয়া খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভা সেক্রেটারী মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মাষ্টার বাবুল মিয়া,খাজাঞ্চি ইউনিয়ন জামায়াতের আমির গিয়াস উদ্দিন সাদী, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল আলী, অলংকারী ইউনিয়ন জামায়াতের আমীর কামাল আহমদ, দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ফখর উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল ওয়াদুদ সোবাহদার, অলংকারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মকবুক হোসেন, নাজমুল ইসলাম, সুমন আহমদ, জুয়েল আহমদসহ জামায়াতের বিভিন্ন স্থরের দায়িত্বশীলবৃন্দ।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, ময়দা, দুধের গুঁড়া ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।
পরে অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করেন আগত অতিথিগণ।

