বিশিষ্ট সমাজসেবক মোয়াজ্জেম হোসেনের ইন্তেকাল – Daily Gazipur Online

বিশিষ্ট সমাজসেবক মোয়াজ্জেম হোসেনের ইন্তেকাল – Daily Gazipur Online

ডেইলি গাজিপুর প্রতিবেদক: টংগীর পাগার এলাকার বিশিষ্ট সমাজসেবক ও মাহমুদ- মোর্শেদ জামে মসজিদের মুত্তোয়াল্লি মো: মোয়াজ্জেম হোসেন শনিবার রাতে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার সকাল ১০টায় ফকির মার্কেট জামে মসজিদে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের লাশ মন্ডল বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

Print Friendly, PDF & Email

Explore More Districts