বিরে গারস: যে কুয়ায় নবীজি (সা.) গোসল করতেন

বিরে গারস: যে কুয়ায় নবীজি (সা.) গোসল করতেন

বিরে গারস কুয়াটির অবস্থান মদিনার কুবা মসজিদের কাছে। এই কুয়া মহানবী (সা.)–এর জীবন ও কর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

ঐতিহাসিক সূত্র অনুযায়ী, ইসলামের প্রাথমিক যুগে কুয়াটি খনন করেছিলেন সাদ বিন খাইসামা বিন আল-হারিসের দাদা মালিক বিন আল-নাহহাত। কুয়াটি পড়েছে মদিনার আল-আওয়ালি জেলার বাথহান উপত্যকায়, যা মসজিদে নববি থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণে এবং কুবা মসজিদ থেকে মাত্র দেড় কিলোমিটার উত্তরে।

মহানবী (সা.) এই কুয়ার পানি পান করতেন, অজু করতেন এবং এর পানি দিয়ে গোসল করতেন। আলী (রা.) বলেন, রাসুল (সা.) অসিয়ত করেছিলেন, ইন্তেকালের পর কুয়ার পানি দিয়ে যেন তাঁকে গোসল দেওয়া হয়। আলী (রা.) সেই নবীজি (সা.)–এর অসিয়ত বাস্তবায়ন করেছিলেন।

Explore More Districts