বিয়ের দাওয়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই বন্ধু – DesheBideshe

বিয়ের দাওয়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই বন্ধু – DesheBideshe

বিয়ের দাওয়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই বন্ধু – DesheBideshe

ঢাকা, ২৫ জানুয়ারি – রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দিনগত রাত সাড়ে বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিন রানা (২৫) মারা যান। এর আগে একই দুর্ঘটনায় তার বন্ধু খাইরুল নিহত হয়।

পুলিশ ও নিহতদের আত্মীয়রা জানান, শনিবার রাত ১১টার দিকে দুই বন্ধু মোটরসাইকেলে তাদের এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যান। ফেরার পথে ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে খাইরুলকে মৃত ঘোষণা করা হয়। ইয়াসিন রানা চিকিৎসাধীন অবস্থায় দেড় ঘণ্টা পর মারা যান।

ইয়াসিন রানা লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানার ফয়েজ উদ্দিনের সন্তান এবং তিনি কর্মসূত্রে রাজধানীর ভাষানটেক এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি পুলিশ জব্দ করেছে।

এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬



Explore More Districts