বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক সিলেটে দ্বিতীয় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক সিলেটে দ্বিতীয় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক সিলেটে দ্বিতীয় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন ওমর ফারুক। তিনি বর্তমানে বিয়ানীবাজার থানা-এর অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (১৯ মে) বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তন-এ আয়োজিত সিলেট জেলা পুলিশের বিশেষ মাসিক কল্যাণ সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. জিল্লুর রহমান। তিনি বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য শেষে ওসি ওমর ফারুকের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন।

সভায় সভাপতিত্ব করেন ড. চৌধুরী মো. যাবের সাদেক। এসময় সিলেট জেলার বিভিন্ন থানার কর্মকর্তা, পুলিশ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিয়ানীবাজার থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চুরি-ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখায় ওসি ওমর ফারুক এ সম্মাননায় ভূষিত হন। তার নেতৃত্বে থানা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান, রাত্রীকালীন টহল এবং ওয়ারেন্ট তামিল কার্যক্রম জোরদার করে। এতে এলাকায় অপরাধ প্রবণতা অনেকাংশে কমে এসেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

বিশেষ করে মাদক কারবারি, চিহ্নিত অপরাধী এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে বিয়ানীবাজার থানা পুলিশের ধারাবাহিক সফলতা জেলা পুলিশের নজর কাড়ে। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা পৌঁছে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলেও জানা গেছে।

স্থানীয় সচেতন মহলের মতে, ওসি ওমর ফারুক দায়িত্ব গ্রহণের পর বিয়ানীবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। থানায় সেবার মান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্কও আগের তুলনায় আরও ইতিবাচক হয়েছে।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি ওমর ফারুক বলেন, “এই অর্জন আমার একার নয়। বিয়ানীবাজার থানা পুলিশের প্রতিটি সদস্যের আন্তরিক প্রচেষ্টা ও জনগণের সহযোগিতার ফলেই এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে।” তিনি ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts