বিধ্বংসী সেঞ্চুরিতে রাহুলের রেকর্ড, ছাড়িয়ে গেলেন অভিষেককে

বিধ্বংসী সেঞ্চুরিতে রাহুলের রেকর্ড, ছাড়িয়ে গেলেন অভিষেককে

রাহুল আজ টুর্নামেন্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রানের পথে স্বদেশিদের ছাড়িয়েছেন। আইপিএলে এর আগে ভারতীয়দের সর্বোচ্চ ছিল অভিষেক শর্মার ১৪১। পাঞ্জাবের বিপক্ষে হায়দরাবাদ ওপেনার রেকর্ডটি গড়েছিলেন গত বছর।

রাহুল নতুন করে গড়েছেন টি–টুয়েন্টিতে ভারতীয়দের সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও। ২০২৪ সালের সৈয়ম মুশতাক আলী ট্রফিতে মেঘালয়ার বিপক্ষে ৬৭ বলে ১৫১ রান করেছিলেন তিলক বর্মা। সমান বল খেলেই আজ রাহুল সেটি ছাড়িয়ে গেছেন।

রাহুলের অপরাজিত ইনিংসটির সুবাদে দিল্লি প্রথমে ব্যাট করে তোলে ২ উইকেটে ২৬৪, যা আইপিএলে দলটির সর্বোচ্চ। রান তাড়ায় ১৩ ওভার পর্যন্ত ৩ উইকেটে ১৭৭ রান করেছে পাঞ্জাব।

Explore More Districts