বিদ্যুৎ সাশ্রয় এর জন্য জেলা যুবদল নেতা ইমদাদ এর বেনাপোল বাজার পরিদর্শন

বিদ্যুৎ সাশ্রয় এর জন্য জেলা যুবদল নেতা ইমদাদ এর বেনাপোল বাজার পরিদর্শন

প্রধান মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দিনের আলো ব্যবহারের যে উদ্যেগ নিয়েছেন তা বাস্তাবায়ন এর জন্য যশোর যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদাদ সীমান্ত শহর বেনাপোলে শুক্রবার রাত ১১ টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে পরিদর্শন করেন। তিনি যে সমস্ত জায়গায় বা ব্যবসায়িক প্রতিষ্টানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার হচ্ছে তা বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অনুরোধ করেন। এবং বিদ্যুৎ সাশ্রয়ের উপকারিতা সম্পর্কে ও অবহিত করেন।

এত রাত্রে তিনি এধরনের পদক্ষেপ কেন নিলেন জানতে চাইলে বলেন আমাদের প্রধান মন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহবান জানিয়েছেন। তিনি নিজেও বিদ্যুৎ ব্যবহারকে সাশ্রয়ী করতে সচিবালয়ে নিজের করে অর্ধেক লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণ কমিয়ে দিয়েছেন।একই সঙ্গে তিনি সকল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।

তিনি আরো বলেন আমরা রাত্রে বেনাপোল বাজারের ব্যাবসায়িদের অতিরিক্ত আলোকসজ্জা কমিয়ে দেওয়ার জন্য অনুরোধ করিয়েছি। তিনি বলেন আমাদের রাষ্টের অবহেলিত জনপদ সীমান্তের এই শহর বেনাপোল। আমরা বেনাপোল পৌর প্রশাসকেও সড়কের অতিরিক্ত আলোকসজ্জা কমিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব। আমরা দেশের কোন সম্পদকে অযথা ব্যায় করতে চাই না। সে লক্ষে ইতিমধ্যে বেনাপোল বাজারের দুটি তেল পাম্প এর যে অতিরিক্ত লাইট জ্বালাত তা বলার পর তারা বন্ধ করে দিয়েছে। এই ভাবে অতিরিক্ত সকল সরকারী বেসরকারী লাইটগুলোও বন্ধ করা হবে। এছাড়া প্রধান মন্ত্রী তার নিজ দপ্তরের ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ৫০% নামিয়ে আনার নির্দেশনা দিয়েছেন। দিনের আলো বাতাস ব্যবহারের জন্য তিনি ফ্যান লাইট না জ্বালিয়ে ঘরের জানালা দরজা খোলা রাখারও নির্দেশনা দিয়েছেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের আহবায়ক জনি হায়দার, আশরাফুজ্জামান মির্জ, ইয়াসিন মোড়ল লাফু, সদস্য মফিজুর রহমান পিন্টু, হযরত আলী, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজেল হোসেন তুহিন, যুগ্ম সম্পাদক তুহিন হোসেন, বেনাপোল পৌর ৪ নং ওয়ার্ড সাধারন সম্পাদক মহসিন আলম, ইয়াসিন হোসেন ৫নং ওয়ার্ড এর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব উজ্জল হোসেন, এছাড়া যুবদল নেতা জহুরুল ইসলাম, আলমগীর হোসেন তোতা, শাহীনুর রহমান,শাহিন হোসেন, ইমরান হোসেন প্রমুখ।

Explore More Districts