বিদ্যুৎ প্রকল্পে চীনের চার কোম্পানিকে অনুমতি দিল ভারত সরকার – DesheBideshe

বিদ্যুৎ প্রকল্পে চীনের চার কোম্পানিকে অনুমতি দিল ভারত সরকার – DesheBideshe



বিদ্যুৎ প্রকল্পে চীনের চার কোম্পানিকে অনুমতি দিল ভারত সরকার – DesheBideshe

নয়াদিল্লি, ৩ জুলাই – বিদ্যুৎ প্রকল্পের সরকারি দরপত্রে অংশগ্রহণের জন্য চীনের চারটি কোম্পানিকে বিশেষ অনুমতি দিয়েছে ভারত সরকার। ভারতের অর্থ মন্ত্রণালয়ের গত ২৪ জুনের একটি আদেশের মাধ্যমে এই অনুমোদন দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অনুমোদন পাওয়া কোম্পানিগুলো হলো টিবিইএ এনার্জি, নানজিং ইলেকট্রিক ইন্ডিয়া, নিউ নর্থইস্ট ইলেকট্রিক ইন্ডিয়া এবং তাইকাই ইলেকট্রিক (ইন্ডিয়া)।

ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয় গত জানুয়ারি মাসে এই অনুমোদনের জন্য আবেদন করেছিল। মূলত যেসব কোম্পানির ভারতে উৎপাদন কেন্দ্র রয়েছে এবং যারা গুরুত্বপূর্ণ বিদ্যুৎ প্রকল্পের সঙ্গে যুক্ত, তাদের জন্যই এই ছাড়ের অনুরোধ করা হয়েছিল।

২০২০ সালে দুই দেশের সীমান্ত উত্তেজনার পর থেকে ভারতে চীনা কোম্পানিগুলোর জন্য সরকারি কাজ পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছিল। সে সময় সরকারি দরপত্রে অংশগ্রহণের ক্ষেত্রে চীনা সংস্থাগুলোর জন্য নিবন্ধিত হওয়া এবং রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত ক্লিয়ারেন্স থাকা বাধ্যতামূলক করা হয়েছিল।

তবে বর্তমানে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানো এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসারে সঞ্চালন লাইনের দ্রুত উন্নয়ন প্রয়োজন। এই প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েই ভারত সরকার বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে, এই বিশেষ অনুমোদন জারির তারিখ থেকে পরবর্তী দুই বছর পর্যন্ত কার্যকর থাকবে। তবে এই ছাড় শুধুমাত্র উল্লিখিত চারটি কোম্পানির ক্ষেত্রেই প্রযোজ্য হবে, অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য নয়।

এনএন/ ৩ জুলাই ২০২৬



Explore More Districts