বিটিএসের কনসার্টের টিকিটের দাম চড়েছে

বিটিএসের কনসার্টের টিকিটের দাম চড়েছে

নিউ জার্সিতে টিকিটের দাম ছিল ৮৪ ডলার (১০ হাজার টাকা) থেকে শুরু করে সর্বোচ্চ ৭৮৭ ডলার (৯৬ হাজার টাকা)।

নিউ জার্সিভিত্তিক বিটিএস–ভক্ত গ্রেস কাও বলেন, ‘কোরিয়ায় বিটিএস কনসার্টের টিকিট আমার কাছে সত্যিই সস্তা মনে হয়। আমাদের অনেক সময় সেকেন্ডারি মার্কেট থেকে কিনতে হয়, তখন দাম অনেক বেড়ে যায়। আমি যুক্তরাষ্ট্রের ওয়েস্টে ট্যুরের একটি শোর প্রিসেল টিকিট কিনেছি ৬৪৪ ডলারে—ট্যাক্সসহ।’

তবু অনেকের মতে, দুই লাখ উনের (প্রায় ১৬ হাজার টাকা) কাছাকাছি টিকিট মোটেও কম নয়, বিশেষ করে যখন মূল দর্শক তরুণ-তরুণীরা।

সংগীত সমালোচক লিম হি-ইউন বলেন, টিকিটের দাম এমন হওয়া উচিত, যা তরুণ ভক্তরা নিজেরাই বহন করতে পারে।

হি-ইউন বলেন, ‘অনেক কিশোর টিকিট কেনার জন্য মা–বাবার ওপর নির্ভর করে। একজন শিক্ষার্থীর দৃষ্টিকোণ থেকে মাঝারি দুই লাখ উনের দাম বেশ চড়া–ই।’

দ্য কোরিয়া হেরাল্ড অবলম্বনে

Explore More Districts