বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে মুখ খুললেন মৌনি রায় – DesheBideshe

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে মুখ খুললেন মৌনি রায় – DesheBideshe



বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে মুখ খুললেন মৌনি রায় – DesheBideshe

মুম্বাই, ১৩ মে – বলিউডে সুপরিচিত বাঙালি অভিনেত্রী মৌনি রায় নিজের দাম্পত্য জীবন নিয়ে চলমান গুঞ্জনের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন। স্বামী সুরাজ নাম্বিয়ার সঙ্গে তার সংসার ভেঙে যাচ্ছে এমন খবরে যখন বিনোদন পাড়ায় আলোচনা তুঙ্গে, তখন এই নীরবতা ভাঙলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক স্টোরির মাধ্যমে তিনি গণমাধ্যমের প্রতি তার বিশেষ বার্তা প্রকাশ করেন।

মৌনি তার পোস্টে লিখেন, সকল সংবাদমাধ্যমের প্রতি আমার বিনীত অনুরোধ, দয়া করে আমাদের বিয়ে নিয়ে কোনো মিথ্যা গল্প রটাবেন না। আমাদের কিছুটা একান্তে থাকতে দিন এবং আমাদের গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শন করুন। উল্লেখ্য যে, সম্প্রতি বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় যে মৌনি রায় ও সুরাজ নাম্বিয়ার সম্পর্কে ফাটল ধরেছে।

ইনস্টাগ্রামে তারা একে অপরকে আনফলো করেছেন এবং সুরাজ তার প্রোফাইল থেকে মৌনির সঙ্গে তোলা কিছু ছবি সরিয়ে ফেলেছেন বলেও বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়। এই ঘটনাগুলো সামনে আসার পরেই মূলত তাদের বিচ্ছেদের গুঞ্জন জোরালো রূপ ধারণ করে।

করোনা মহামারির সময় দুবাইয়ে অবস্থানের সময় ব্যাংকার সুরাজ নাম্বিয়ার সঙ্গে মৌনির পরিচয় হয়। সেই পরিচয় পরবর্তীতে প্রেমে রূপ নেয় এবং দীর্ঘ আলোচনার পর ২০২২ সালের ১৭ জানুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও অক্ষয় কুমারের বিপরীতে গোল্ড সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মৌনি। এরপর তিনি কেজিএফ চ্যাপটার ওয়ান, ব্রহ্মাস্ত্র এবং ব্ল্যাকআউট এর মতো উল্লেখযোগ্য সিনেমায় অভিনয় করেছেন। তাকে সর্বশেষ সালাকার নামক একটি থ্রিলার সিরিজে দেখা গেছে যা ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে মুক্তি পায়।

এস এম/ ১৩ মে ২০২৬



Explore More Districts