বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা: সাবেক এমপি সুলতান মনসুরকে গ্রেপ্তার দেখানোর আদেশ

বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা: সাবেক এমপি সুলতান মনসুরকে গ্রেপ্তার দেখানোর আদেশ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা ও গুলিবর্ষণে দলটির কর্মী মুশফিকুর রহমান আবিরকে (২৮) হত্যাচেষ্টার মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদকে (৭৮) গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু সালেহ আসামিকে আদালতে হাজির করে এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে আসামির প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ এবং ইন্ধন ছিল। মামলার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের স্বার্থে সুলতান মনসুরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

Explore More Districts