বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন বহিষ্কার – Chittagong News

বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন বহিষ্কার – Chittagong News

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, ‘এস কে খোদা তোতনের বিরুদ্ধে দখল, সন্ত্রাস, ভয়ভীতি প্রদর্শন এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার নানা অনাচারের সুষ্পষ্ট অভিযোগ রয়েছে। তাই তাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো’।

এমজে/

Explore More Districts