নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল জেলার বাসাইল থানা পরিদর্শন করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার।
পরিদর্শনকালে বাসাইল থানা প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় তিনি থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য উপস্থিত পুলিশ সদস্যদের নির্দেশনা দেন।
পুলিশ সুপার থানায় কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয় চাহিদা ও সার্বিক বিষয় মনোযোগসহকারে শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি থানার মালখানা, হাজতখানা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মামলা সংক্রান্ত কার্যক্রম, তদন্তের অগ্রগতি, সেবার মান এবং সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
এ সময় সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব এ কে এম মামুনুর রশীদ, বাসাইল থানার অফিসার ইনচার্জসহ থানায় কর্মরত সকল কর্মকর্তা ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

