নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলা ও বাসাইল পৌরসভা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল। ২৫ নভেম্বর ২০২৫ তারিখে জেলা ছাত্রদলের পক্ষ থেকে এ দুটি কমিটি পৃথকভাবে অনুমোদন করা হয়।
নবগঠিত বাসাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে নাহিদ খান-কে আহ্বায়ক এবং আজিজুল ইসলাম বিজয়-কে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে সর্বমোট ৬৩ জন রাখা হয়েছে। এ কমিটির মাধ্যমে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক শক্তি আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অন্যদিকে বাসাইল পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে জহিরুল ইসলাম (জিহাদ)-কে আহ্বায়ক এবং শওকত ইমরান খান-কে সদস্য সচিব করা হয়েছে। এই কমিটিতে সর্বমোট ৫১ জন অন্তর্ভুক্ত করা হয়েছে।
টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব নবগঠিত দুই কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাসাইল অঞ্চলে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।


