বাসাইলের সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালিত – News Tangail | নিউজ টাঙ্গাইল

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলার সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

বুধবার সকালে কাউলজানী ইউনিয়নের বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ উপলক্ষে হামদ-নাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক বেলায়েত হোসেন, জান্নাতুল ফেরদৌসী, আলেকজান্ডার মিয়া (আজাদ), সিরাজুল ইসলাম, আলমগীর হোসেন, লিটন মিয়া, নার্গিস আক্তার, শামীম আল মামুন ও রেজা লতিফসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts