সভা শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় তোপখানা রোড হয়ে জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয়। সভায় মাহবুব মোর্শেদকে দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসর অভিহিত করে সাংবাদিক নেতারা বলেন, তাঁর স্বেচ্ছাচারিতা, অনিয়ম শেখ হাসিনার ফ্যাসিবাদী আমলকেও হার মানিয়েছে। তাঁরা আরও বলেন, বাসস এমডির বিগত ছয় মাসের কর্মকাণ্ড বর্তমান সরকারকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ করেছে।
বক্তারা বর্তমান সরকারের নীতি ও আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা করার পরও ডিইউজের দাবি মোতাবেক মাহবুব মোর্শেদকে অদ্যাবধি বাসস থেকে অপসারণ না করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয়দানকারীকে অবিলম্বে অপসারণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান।
সমাবেশ থেকে মাহবুব মোর্শেদকে অবিলম্বে প্রত্যাহার করা না হলে ২৬ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ এবং একই দিন প্রধান উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেওয়া হয়।


