বালু সরবরাহ নিয়ে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ৫

বালু সরবরাহ নিয়ে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ৫

সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন জামায়াতের জামাল উদ্দিন,  মো. আলাউদ্দিন ও মোহাম্মদ আলী এবং বিএনপির মাসুকুল আলম ও মো. মামুন। মো. মামুন ও জামাল উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সংঘর্ষে জড়ানো দুটি পক্ষ, পুলিশ ও  স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অনুকূলে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ৮৩ কোটি টাকা ব্যয়ে একটি পরীক্ষাগার ভবন তৈরির কাজ চলছে। নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে শেল্‌টেক্‌ নামের ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পটিতে উপঠিকাদার হিসেবে বালু ভরাট ও ইট বালুর সরবরাহের কাজ পেতে চেষ্টা করে আসছিলেন স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা। বিষয়টি নিয়ে এক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছিল।

Explore More Districts