বায়তুল মোকাররমে আজ প্রাক-খুতবা আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী – DesheBideshe

বায়তুল মোকাররমে আজ প্রাক-খুতবা আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী – DesheBideshe



বায়তুল মোকাররমে আজ প্রাক-খুতবা আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী – DesheBideshe

ঢাকা, ১৭ জুলাই – উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী আজ শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের প্রাক-খুতবায় গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেছেন জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম। বর্তমানে আল্লামা সাজ্জাদ নোমানী ১১ দিনের এক দ্বীনি ও শিক্ষাবিষয়ক সফরে বাংলাদেশে অবস্থান করছেন।

সফরসূচি অনুযায়ী তিনি ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে আয়োজিত বিভিন্ন সেমিনার, মতবিনিময় সভা এবং তরুণদের উদ্দেশে আয়োজিত দাওয়াহ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।

আজ বায়তুল মোকাররমে প্রাক-খুতবার আলোচনায় তিনি সমকালীন বিশ্বে মুসলিম সমাজের চ্যালেঞ্জ, জ্ঞানচর্চার গুরুত্ব এবং উম্মাহর ভবিষ্যৎ করণীয়সহ বিভিন্ন বিষয়ের ওপর দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। এই বরেণ্য আলেমের আলোচনা শোনার জন্য জাতীয় মসজিদে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

এস এম/ ১৭ জুলাই ২০২৬



Explore More Districts