বাবুগঞ্জে সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
১১ April ২০২৫ Friday ৬:০৪:৫৩ PM
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জে পাঁচজনকে কুপিয়ে হত্যা চেষ্টা এবং নানারকম সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার। শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার মাধবপাশা বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। এ সময় বরিশাল-বানারীপাড়া সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। প্রায় ঘন্টাখানে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতারের আশ্বাস দিলে সড়ক থেকে সড়ে যান এলাকাবাসী। এ কর্মসূচিতে এলাকার তিনশত নারী-পুরুষ অংশগ্রহণ করে বিচার দাবি করেন। ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে বক্তারা অবিলম্বে হামলায় জড়িত মান্নান গাজী,মহসিন গাজী,হৃদয় গাজী ও তামিমসহ সকলের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬ এপ্রিল রাতে উপজেলার মাধবপাশায় শাহিন ও তার পরিবারকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় মন্নান গাজী,মহসিন গাজী,হৃদয় গাজী। এ হামলায় শাহিনের মা, বোন ও ভাগিনা গুরুতর আহত হয়। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে এ ঘটনায় শাহিনের স্ত্রী খাদিজা বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অথচ চিহ্নিত ওই সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এ হামলার বিচার দাবি করে অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা। এলাকায় নৈরাজ্য যারা তৈরি করতে তারা এ সন্ত্রাসী হামলা করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন,শিক্ষক মিজানুর রহমান,আরিফুর রহমান , ব্যবসায়ী শহিদ তালুকদার,ইউপি সদস্য মোহাম্মদ আলি বেগ,শ্রমিক দল নেতা মন্নান হাওলাদারসহ ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নগরীতে মাদকাসক্ত তরুণীর ছুরিকাঘাতে আহত ২ সন্তানের জনকের মৃত্যু