বাবুগঞ্জে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ব্যাংকিং’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাবুগঞ্জে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ব্যাংকিং’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

৮ April ২০২৬ Wednesday ৭:৫৪:৫০ PM

Print this E-mail this


বাবুগঞ্জে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ব্যাংকিং’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ ক্যাশলেস সোসাইটি গড়ার লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য আয়োজনে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংক পিএলসি বাবুগঞ্জ উপজেলা শাখা বুধবার (৮ এপ্রিল) গ্রাহকদের আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতন করতে এই অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে সকালে বাবুগঞ্জ কলেজ গেট এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একাই স্থানে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংক পিএলসি বাবুগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের বরিশাল অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ মোসাহিদুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আ.ন.ম আব্দুল হালিম,উপ- অধ্যক্ষ মকবুল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বরিশাল অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ মোসাহিদুল্লাহ বলেন, “সরকার ঘোষিত ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে পূবালী ব্যাংক স্মার্ট ক্যাশলেস ব্যাংকিং সুবিধা নিয়ে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছেছে। এই ব্যবস্থার ফলে লেনদেনে সময় সাশ্রয় হবে এবং গ্রাহকরা অ্যাপস ব্যবহার করে সহজেই সব ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারবেন।

তিনি আরও জানান, স্থানীয় থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত কেনাকাটা, মার্কেটিং ও ব্যাংকিং সেবা সহজতর করতে পূবালী ব্যাংক আধুনিক সব প্রযুক্তি সংযোজন করেছে। এর মধ্যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পাই কিউ ক্যাশ ও পজ মেশিন ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা ক্যাশলেস সোসাইটির পূর্ণ সুবিধা গ্রহণ করতে পারবেন। আধুনিক প্রযুক্তির এই ব্যবহারের ফলে অর্থনৈতিক লেনদেন আরও স্বচ্ছ ও নিরাপদ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দুই দিনব্যাপি ক্যাম্পেইন চলাকালিন ফ্রি ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষনিক ফ্রি ডেভিট কার্ড প্রদান, পূবালী ব্যাংক অ্যাপ রেজিস্ট্রেশন সুবিধা, পূবালী ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সুবিধা, ব্যবসায়ীদের জন্য পজ ও বাংলা কিউআর আবেদনের সুবিধা থাকবে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts