বাবুগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

বাবুগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

২৫ May ২০২৫ Sunday ৮:১৩:৫৯ PM

Print this E-mail this

Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6


বাবুগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভূমি মেলা -২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে বাবুগঞ্জ ভূমি অফিসে ফিতা কেটে ভূমি মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ। এর আগে ভূমি অফিস চত্বরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বাবুগঞ্জ সহকারী কমিশনার(ভূমি) কামরুন্নাহার তামান্না’র সভাপতিত্ত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহম্মেদ খান, কৃষি অফিসার আব্দুর রউফ, মৎস্য অফিসার এসএম নাজমুস সালেহীন , উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামি আন্দোলন’র বাবুগঞ্জের সাবেক সভাপতি শেখ মাহবুব, বাবুগঞ্জ থানার ওসি তদন্ত পলাশ চন্দ্র শাহ, উপজেলা প্রেসক্লাব সভাপতি সাইফুল রহিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রহমতপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার জহিরুল ইসলাম। প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, ‘আপনারা ভূমি সংক্রান্ত সেবা নিতে সরাসরি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন। কোন দালালের মাধ্যমে সেবা নিতে আসবেন না। আমার স্টাফরা কেউ সেবার বিনিময়ে টাকা দাবী করলে সরাসরি আমাকে বলবেন। আমি তাদের ডেকে এনে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখবো। দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভালো। আমি কোন ঘুষখোর রাখবো না’।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশালের বটতলায় দশতলা ভবনে আগুন

সন্ধ্যার মধ্যে বরিশাল অঞ্চলসহ ১০ জেলায় ঝড়ের আভাস

ফয়জুল করীমকে মেয়র ঘোষণা না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কতটা প্রস্তুত ভোলা উপকূল

বরিশাল-১ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, বিএনপির মনোনয়ন প্রত্যাশী একাধিক

Explore More Districts