বাবুগঞ্জে এনসিপির ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা, আহ্বায়ক ফরিদ ও সদস্য সচিব সৌরভ

বাবুগঞ্জে এনসিপির ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা, আহ্বায়ক ফরিদ ও সদস্য সচিব সৌরভ

৮ June ২০২৬ Monday ৮:৫১:৪৪ PM

Print this E-mail this


বাবুগঞ্জে এনসিপির ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা, আহ্বায়ক ফরিদ ও সদস্য সচিব সৌরভ

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ২২ সদস্যবিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার রাতে দলের জেলা কমিটির পক্ষ থেকে এ কমিটির প্রকাশ করা হয়েছে।

এতে মো. ফরিদ আহম্মেদকে আহ্বায়ক এবং গোলাম কিবরিয়া সৌরভকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। ঘোষিত কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা শাখার আহ্বায়ক মো. আবু সাঈদ মুসা এবং সদস্য সচিব মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস। আগামী ছয় মাসের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা যায়, নবনির্বাচিত আহ্বায়ক মো. ফরিদ আহম্মেদ বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ফুলতলা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

সদস্য সচিব গোলাম কিবরিয়া সৌরভও তরুণ রাজনৈতিক কর্মী হিসেবে এলাকায় পরিচিত। জুলাই গণ-অভ্যুত্থানের সময় তারা উভয়েই রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন বলে দলীয় নেতাকর্মীরা জানান। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান, আনিসুর রহমান ও এইচ এম আলী হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাসুম হাওলাদার,যুগ্ম সদস্য সচিব আমিনুল ইসলাম সুমন, মো. রিয়াজ হোসেন, মো. আলমগীর হোসেন ও মো. শফিকুল ইসলাম জুয়েল। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহিদুল ইসলাম রিয়াদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, দপ্তর সম্পাদক সাজরুল আজম মিয়াদ, জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম মিলন এবং নারী বিষয়ক সম্পাদক মাসুমা আক্তার।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. কাউসার হোসেন মিলন, মো. জয়নুল আবেদীন মীর, মো. আরিফুর রহমান, মো. মাইনুল ইসলাম মিয়া, মো. বেল্লাল হোসেন এবং মো. রিজওয়ান আহমেদ রিদয়। নতুন কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে উপজেলা আহ্বায়ক মো. ফরিদ আহম্মেদ বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক দল হলেও জনগণের মধ্যে এর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অল্প সময়ের মধ্যেই সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হবে। একটি গণমুখী, জবাবদিহিমূলক ও জনকল্যাণভিত্তিক রাজনৈতিক সংগঠন হিসেবে এনসিপিকে প্রতিষ্ঠিত করতে আমরা কাজ করে যাব।

তিনি আরও বলেন, দলের সকল নেতাকর্মীর ঐক্য, সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে বাবুগঞ্জে এনসিপিকে একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। নতুন কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts