বাবুগঞ্জে অনুমতি ছাড়া বিএনপির সভা-সমাবেশ না করার নির্দেশ

২৯ August ২০২৬ Saturday ৬:০৩:০৩ PM

Print this E-mail this


নিজস্ব প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতি ছাড়া কোনো ওয়ার্ডে সভা, মিছিল, সমাবেশ কিংবা সাংগঠনিক কর্মসূচি আয়োজন না করার নির্দেশ দেওয়া হয়েছে। সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। 

শনিবার (২৯ আগস্ট) রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার ও সাধারণ সম্পাদক রাজন শিকদার স্বাক্ষরিত এক জরুরি সাংগঠনিক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে ইউনিয়ন বিএনপির আওতাধীন সব ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বলা হয়েছে, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতি ছাড়া কোনো ওয়ার্ডে মিটিং, মিছিল, সভা-সমাবেশ বা অন্য কোনো সাংগঠনিক কর্মসূচি পরিচালনা করা যাবে না।

নোটিশে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে অনুমতি ছাড়া কোনো কর্মসূচি আয়োজন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts