বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার বিকাল ৪টায় উপজেলার রহমতপুর ইউনিয়নের মধ্য লোহালিয়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামের মোঃ শহীদ আকনের ঘর থেকে বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তার ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। পরে তার আপন ভাই মোঃ সাইফুল ইসলাম ও সুমন আকন ঘর পুরে যাই। আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে খবর পেয়ে বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
৩০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এ অগ্নিকান্ডের ঘটনায় তিনটি বাড়ির আসবাবপত্র পুড়ে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয় যানাযায়। বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের জাহিদ রহমান জানান, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ ও বাবুগঞ্জ থানার ওসি শেখ মোঃ আমিনুল ইসলাম। আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুলের বাসা থেকে আড়াই কোটি টাকা জব্দ