বানারীপাড়ায় মাগরিবের নামাজরত নারীর গলায়ছুরি ধরে স্বর্নালঙ্কার ও টাকা লুটে নিলো মুখোশধারী ডাকাতদল

বানারীপাড়ায় মাগরিবের নামাজরত নারীর গলায়ছুরি ধরে স্বর্নালঙ্কার ও টাকা লুটে নিলো মুখোশধারী ডাকাতদল

১১ April ২০২৫ Friday ২:৫৫:১৯ PM

Print this E-mail this


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥

বানারীপাড়ায় মাগরিবের নামাজরত নারীর গলায়ছুরি ধরে স্বর্নালঙ্কার ও টাকা লুটে নিলো মুখোশধারী ডাকাতদল

বরিশালের বানারীপাড়ায় মাগরিবের নামাজরত তহমিনা বেগম (৫০) নামের এক নারীর গলায় ছুরি ধরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গরদ্দার গ্রামের আ.সত্তার মোল্লার বসত ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় মুখোশপড়া তিন ডাকাত বসত ঘরে (টিনসেড বিল্ডিং) ঢুকে আ.সত্তার মোল্লার স্ত্রী তহমিনা বেগমকে মাগরিবের নামাজরত অবস্থায় গলায় ছুরি ও মুখ চেপে ধরে জবাই করে হত্যার ভয় দেখিয়ে কাঠের বাক্সে থাকা সাড়ে ৩ ভরি স্বর্নলংকার ও নগদ তিনলক্ষ টাকা লুট করে নিয়ে যায়। ওই সময় গৃহকর্তা আ.সত্তার মোল্লা বাড়ির পাশের মসজিদে মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলেন। তিনি বাসায় ফিরে ঘরের মেঝেতে স্ত্রীকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তহমিনা বেগমের জ্ঞান ফিরলে তিনি তার গলায় ছুড়ি ধরে ডাকাতির ভয়ার্ত ঘটনা বর্ননা করেন। ছুরির আঘাতে গৃহকর্তী ওই নারীর গলায় ক্ষত দাগেরও সুষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে “ডাকাত” আতংক বিরাজ করছে। খবর পেয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান। এ বিষয়ে তিনি বলেন, ঘটনার সময় ওই বসত বিল্ডিংয়ের অপর একটি রুমে ওই নারীর ৬জন শিশু-কিশোর নাতি-নাতনি ছিল। অথচ ডাকাতির ঘটনা তারা টের পেলোনা। তবে ওই নারীর চোখে-মুখে আতঙ্কের ছাপ পরিলক্ষিত হয়েছে। বিষয়টি নিয়ে ধু¤্রজালের সৃষ্টি হওয়ায় তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার

নগরীতে মাদকাসক্ত তরুণীর ছুরিকাঘাতে আহত ২ সন্তানের জনকের মৃত্যু

বরিশালে অনুমতি নেই বৈশাখী মেলার, তবু চলছে প্রস্তুতি

পায়রা বন্দর প্রকল্পে আর্থিক ক্ষতিসাধন, দুদকের নথিপত্র তলব

এসএসসির প্রথমদিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ১০৩৩ জন

Explore More Districts