বানারীপাড়ায় পরিষদের ভিতরে ইউপি সদস্যকে পিটিয়ে আহত

১৫ September ২০২৬ Tuesday ৯:১৩:০২ PM

Print this E-mail this


নিজস্ব প্রতিবেদক:

বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত  হয়েছেন।  মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে বাইশারী ইউনিয়ন পরিষদের ভিতরে ১০/১২ জন বিএনপির চিহৃিত সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর এ হামলা চালায় বলে আহতর পরিবারসূত্রে অভিযোগ পাওয়া গেছে। এসময় হাসপাতালে ভর্তি।কিংবা এ বিষয়ে মামলা করলে আবারও তার ওপর হামলা করা হবে বলে হুমকি দেওয়া হয়। ফলে

স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করার পরে তিনি বাড়িতে পল্লী চিকিৎসকের কাছ থেকে  প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আবারও হামলার আশঙ্কায় তিনি বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হননি। বুধবার তাকে দূরের কোন হাসপাতালে ভর্তি করা হবে বলে স্বজনরা জানিয়েছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রসঙ্গত আওয়ামী লীগপন্থী  এ পরিবারের সদস্যদের ওপর এর আগেও একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে  ২০২৪ সালের ৫ আগস্টের পরে ইউপি সদস্য শাহিন খানের বড় ভাই উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য লায়ন শাকিল খানের বাইশারী ইউনিয়ন পরিষদের সামনের ঘর ভেঙ্গে নিয়ে যায় একই হামলাকারী সন্ত্রাসীরা। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ

মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার

বরিশালে বহু শিক্ষার্থীর অজান্তেই একাদশে ভর্তির আবেদন

Explore More Districts