বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির  শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

২৯ August ২০২৬ Saturday ৮:১১:১৫ PM

Print this E-mail this


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করা হয়। সেতু হালদার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলাভিটা গ্রামের বাসিন্দা। সে কলাভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা তপন হালদার ও মা নমিতা হালদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার  (২৮ আগস্ট) স্কুল বন্ধ থাকায় সেতু তার বড় বোনের বাড়িতে বেড়াতে যেতে চেয়েছিল। তবে তার মা তাকে সেখানে যেতে নিষেধ করেন। এ নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে এদিন বিকেল আনুমানিক ৪টার দিকে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে বলে ধারণক করা হয়। শিশুটির মৃত্যুর ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণের উদ্যোগ নেওয়া হয়। 

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং যথাযথ প্রক্রিয়ায় ম্যাজিষ্ট্রেটের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়া ওই স্কুল ছাত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts