বানারীপাড়ায় ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুর রহিম আকনের ইন্তেকাল

বানারীপাড়ায় ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুর রহিম আকনের ইন্তেকাল

৬ October ২০২৬ Tuesday ৭:১৫:৪৬ PM

Print this E-mail this


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বানারীপাড়ায় ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুর রহিম আকনের ইন্তেকাল

বরিশালের বানারীপাড়ায় ইসলামী ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক আব্দুর রহিম আকন (৭৫) সোমবার( ৫ অক্টোবর) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুরে ছোট মেয়ে জামাতার বাসায় ইন্তেকাল করেন( ইন্না..রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে  ব্রেন স্ট্রোকজনিত কারনে চিকিৎসাধিন ও শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুর রহিম আকন বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক আব্দুল কাইয়ুম আকনের বড় ভাই,

বাবুগঞ্জের আগরপুর ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম মাহমুদ, মাদারীপুরের ডাসার সরকারি মহিলা কলেজের প্রভাষক মাসুম বিল্লাহ্ এবং বানারীপাড়ার আহমদাবাদ হোসাইনিয়া আলিম মাদরাসার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন জসিমের শ্বশুর। এদিন (সোমবার) রাত সাড়ে ৮ টায় বরিশালের বানারীপাড়ার দক্ষিণ নাজিরপুর ঈদগাঁহ মাঠে জানাজা শেষে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে চিরনিন্দ্রায় শায়িত করা হয়। তার মৃত্যুতে  ইসলামী ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় পরিচালক কৃষিবিদ নূরুল ইসলাম, 

সাবেক পরিচালক এ, কে, এম ফজলুর রহমান

ও উপ-পরিচালক মোঃ হিরন বেপারীসহ বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts