বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘরে আগুন, নিহত ১

বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘরে আগুন, নিহত ১

নিহত ব্যক্তির নাম রাজিব শেখ (২৮)। তিনি চিংগড়ী গ্রামের ফারুক শেখের ছেলে। লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুঠোফোনে প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্য নিয়ে ২০১২ সাল থেকে চিংগড়ী গ্রামে বিশ্বাস বংশ ও শেখ বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুই বংশের এই পূর্ববিরোধের জের ধরে গতকাল রাতে কয়েক ঘণ্টা ধরে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Explore More Districts