বাকেরগঞ্জের হালিম হ’ত্যা মা’ম’লা’র আসামি মনসুর ঢাকা থেকে গ্রেফতার

বাকেরগঞ্জের হালিম হ’ত্যা মা’ম’লা’র আসামি মনসুর ঢাকা থেকে গ্রেফতার

২৮ June ২০২৬ Sunday ৯:৪২:৩২ PM

Print this E-mail this


নিজস্ব প্রতিবেদক:

বাকেরগঞ্জের হালিম হ’ত্যা মা’ম’লা’র আসামি মনসুর ঢাকা থেকে গ্রেফতার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আলোচিত আব্দুল হালিম হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মনসুর ডাকুয়া (৫০)কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
রবিবার (২৮ জুন) দুপুরে ঢাকার খিলখেত থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় র‍্যাব-৮, বরিশাল এবং র‍্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকার যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র‍্যাব-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাকেরগঞ্জ উপজেলার সাহেবপুর এলাকার মৃত জয়নাল ডাকুয়ার ছেলে মনসুর ডাকুয়াকে আটক করা হয়।
র‍্যাব জানায়, গত ১৫ মে ২০২৬ বিকেলে বাকেরগঞ্জ উপজেলার হেলেঞ্চা এলাকায় মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজে পূর্বশত্রুতার জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থানরত আব্দুল হালিম হাওলাদার হামলা প্রতিহত করার চেষ্টা করলে প্রধান অভিযুক্ত শফিকুল ইসলাম শাবল দিয়ে তার বুকে আঘাত করেন। অভিযোগ অনুযায়ী, পরে মনসুর ডাকুয়াসহ অন্যান্য অভিযুক্তরা তাকে চেপে ধরে রড ও শাবল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় আব্দুল হালিম হাওলাদারকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই মো. দেলোয়ার হোসেন হাওলাদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র‍্যাব আরও জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই র‍্যাব-৮ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্ত মনসুর ডাকুয়া এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। দীর্ঘ গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৮-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. কামরুজ্জামান (পিপিএম-সেবা) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’

নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী

বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা

বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ

বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার

Explore More Districts