বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘রাজনীতির নানা সমীকরণ ও আদর্শের বহুমাত্রিক বোঝাপড়ায় ইসলামী আন্দোলন ২৬৮ আসনে একক নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ইতিমধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হয়েছে। বাকি ৩২ আসনের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হলো ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে আসনভিত্তিক সৎ, যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেওয়া হবে।’
২০ জানুয়ারির পরে প্রচারণা শুরু হলে আলাপ–আলোচনার মাধ্যমে যেসব আসনে হাতপাখা (ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রতীক) থাকবে না, সেই ৩২টি আসনে সমর্থন ঘোষণা করা হবে বলেও জানান গাজী আতাউর রহমান।
আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো এক হয়ে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন ও গণভোট আলাদা দিনে করার দাবিতে একজোট হয়ে যুগপৎ আন্দোলনে নেমেছিল। এরপর তারা একজোট হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তও নেয়।


