বাউফলে শ্রমিক লীগ নেতার বিএনপিতে যোগদান

বাউফলে শ্রমিক লীগ নেতার বিএনপিতে যোগদান

৩ February ২০২৬ Tuesday ১১:৫৬:৫১ PM

Print this E-mail this


অনলাইন নিউজ ডেস্ক:

বাউফলে শ্রমিক লীগ নেতার বিএনপিতে যোগদান

বিএনপিতে যোগ দিয়েছেন বাউফল উপজেলা শ্রমিক  লীগের (একাংশের) সাধারণ সম্পাদক শাহজাদা হাওলাদার।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে বাউফলের নওমালা ইউনিয়নের নগরের হাট হাইস্কুল মাঠে আয়োজিত ধানের শীষের নির্বাচনি জনসমাবেশে পটুয়াখালী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের উপস্থিতিতে তিনি যোগদান করেন। 

এ সময় জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি, সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান টোটনসহ বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

শাহজাদা হাওলাদার প্রকাশ্য জনসভায় উপস্থিত হয়ে বিএনপিতে যোগ দেওয়ায় বিএনপির দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে অসন্তোষের সৃষ্টি হয়েছে। অসন্তোষের সৃষ্টি হয়েছে খোদ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মাঝেও।

শাহজাদা হাওলাদারের বিএনপিতে যোগদানের পর ফেসবুকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তাকে ‘বেশ্যার চেয়েও নিকৃষ্ট’ বলে পোস্ট দিয়েছেন।

উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহজাদা হাওলাদার বিগত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়িয়েছেন। তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জুয়েলের অনুসারী ছিলেন।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে শাহজাদা হাওলাদার নওমালা এলাকায় বিএনপি ও সহযোগী দলের নেতাকর্মীদের নির্যাতন করেছেন। মামলা দিয়ে হয়রানি করেছেন। 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বিএনপি নেতা অভিযোগ করেন, যে উদ্দেশ্য নিয়ে তাকে দলে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, তা হিতে বিপরীতও হতে পারে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts