বাউফলে যুবলীগ নেতা গ্রেপ্তার

৩০ August ২০২৬ Sunday ৭:১১:১৬ PM

Print this E-mail this


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে মিজান মোল্লাকে (৪৯) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার কালাইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। মিজান মোল্লার মাদক ব্যবহার অভিযোগ রয়েছে। 

রোববার (৩০ আগস্ট) তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে। উপজেলার কালাইয়া বন্দরের বড়ডালিমা এলাকার নিজ বাসা থেকে মিজান মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে বাউফল থানার এসআই খোরশেদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল কালাইয়া বন্দরের বড়ডালিমা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। মিজান মোল্লা ১নং ওয়ার্ডের আফছার উদ্দিন মোল্লার ছেলে।

​স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনকালে মিজান মোল্লা এলাকায় সন্ত্রাস ও মাদক ব্যবসার গডফাদার হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

​এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, গ্রেপ্তারের মিজান মোল্লাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts