বাউফলে বসতঘরের তালা ভেঙে লক্ষাধিক টাকার মালামাল লুট।

বাউফলে বসতঘরের তালা ভেঙে লক্ষাধিক টাকার মালামাল লুট।

১২ January ২০২৬ Monday ১০:১৫:১৯ PM

Print this E-mail this


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

বাউফলে বসতঘরের তালা ভেঙে লক্ষাধিক টাকার মালামাল লুট।

পটুয়াখালীর বাউফলে গভীর রাতে দুটি বসতঘরের তালা ভেঙে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পাতিলাপাড়া এলাকায় তালুকদার বাড়িতে হাসান তালুকদার ও জিয়া তালুকদারের ঘরে এ ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে জানা যায়, তালুকদার বাড়িতে হাসান তালুকদার এর বিল্ডিংয়ের বসতঘরটি নতুন করে তৈরির কাজ চলছে।ঘরের দুটি রুমের মধ্যে ইলেকট্রিকাল, মেশিনারী সরঞ্জাম সহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল রাখা ছিল।দুর্বৃত্ত ডাকাত দলের সদস্যরা রুমের তালা ভেঙে সমস্ত মালামাল নিয়ে যায়।হাসান তালুকদার তাঁর পরিবার সহ বরিশাল শহরে বসবাস করেন। বাড়িতে কেউ থাকে না।

অপরদিকে পাশের অন্য আরেকটি বিল্ডিং ঘরের পিছনের রুমের জানালা দিয়ে দুধের পাতিলে অচেতন নাশক ঔষধ মিশিয়ে রেখে যায় দুর্বৃত্তরা।ওই মিশ্রিত দুধ খেয়ে ওই ঘরের রিপন তালুকদার (৫৫) ও তার ছেলে অন্তুু তালুকদার (২২) অচেতন হয়ে পড়েন এবং ঘরে থাকা রিপনের স্ত্রী কাজল আক্তার পাশের রুমে ঘুমানো ছিল।পরবর্তীতে রিপন তালুকদার ও তার ছেলে অন্তুু তালুকদারকে অচেতন অবস্থায় সকালে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখনো পর্যন্ত ভর্তি আছে।

ভুক্তভোগীর চাচাতো ভাই জাকির তালুকদার বলেন, ‘আমাদের বাড়ির প্রায় অধিকাংশের বেশি পরিবার বরিশাল সহ ঢাকার বিভিন্ন স্থানে বসবাস করেন।বাড়িতে ঘরগুলো তালা মারা থাকে।শুধু আমি আর আমার স্ত্রী বাড়িতে ছিলাম।এমতাবস্থায় আমরা আতঙ্কে আছি’।এ বিষয়ে প্রশাসনের তৎপরতা জরুরি। আমরা নিরাপহীনতায় ভুগছি।

ভুক্তভোগী হাসান তালুকদার বলেন, আমি নতুন ঘর তুলছি। বাড়িতে কেউ থাকে না।আমি আমার পরিবার নিয়ে বরিশাল থাকি।রাতে কারা আমার ঘরের তালা ভেঙে সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে গেছে তা নিয়ে আমি খুব চিন্তিত। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, ঘটনাটি আপনার মাধ্যমে কেবল শুনেছি। ভুক্তভোগী পরিবার কেউই আমাকে মৌখিক বা লিখিত অভিযোগ করেনি।লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts