বাউফলে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বাউফলে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

৬ January ২০২৬ Tuesday ৭:৩১:২৭ PM

Print this E-mail this


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

বাউফলে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলায় নার্সদের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বাউফল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রসূতি বিভাগে এ ঘটনা ঘটে। নবজাতকের মায়ের নাম ইতি বেগম (২২)। ইতি বাউফল পৌরসভার ৭নং ওয়ার্ডের সাব্বির হোসেনের স্ত্রী।
সাব্বির হোসেন বলেন, সোমবার রাতে তার স্ত্রীর প্রসব ব্যাধা শুরু হলে তাকে নিয়ে ওই রাতেই ২টা ৩০ মিনিটের দিকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। জরুরী বিভাগে কোন চিকিৎসক কিংবা নার্স না থাকার কারণে ডাকাডাকি করেন। এক পর্যায়ে শিরিন আক্তার নামে একজন নার্স প্রসূতি বিভাগে তাকে রেখে কয়েকটি ওষুধ কিনে আনার জন্য বলেন। কিন্ত তখন রাত ৩টা। ওই সময় ওষুধের দোকান বন্ধ থাকায় নার্স শিরিন বেগম স্যালাইন ও ইনজেকশন দিয়ে চলে যায়। কিছু সময় পড়ই প্রসূতির ব্যাথা তীব্র হলে রক্তক্ষরণ শুরু হয়। এ সময় নার্সদের ডাকাডাকি করলে তারা বলেন, এখন রাত গভীর, চুপ চাপ থাকেন যা করার সকালে করবো। পরে অপর নার্স শিপ্রা রানীকে মুঠাফোনে তাকে বার বার কল করলেও তিনি কেটে দেন বলে জানান। ওই রাতে জরুরী বিভাগে কোন চিকিৎসক ছিলনা। সকাল ৮টার দিকে মিনারা বেগম নামে একজন নার্স ইতির ডেলিভারি করালে মৃত বাচ্চা প্রসব করেন।
ইতি বেগম বলেন, দায়িত্বরত নার্স একটু খেয়াল করে ব্যবস্থা করলে আমাকে সন্তান হারাতে হতো না। এ বলে তিনি কান্নায় ভেঙ্গে পরেন।
অভিযোগের বিষয়ে শিরিন বেগম অস্বিকার করে বলেন, আমার কি দোষ ! জরুরী বিভাগের চিকৎিসকের দায়িত্ব সে গবীর রাতে বাসায় চলে গেছে। ওই রাতে তাকে ফোন দিলে সে রাগ করবে বলে জানান। একই ভাবে শিপ্রা রানী তাকে নির্দোষ বলে দাবী করেন ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফাতেমা আক্তার বলেন, আমার গতকাল (সোমবার) রাতে অনকল ডিউটি ছিল। হাসপাতালে জরুরী রোগীদের চিকিৎসা দেয়াটাই কর্তব্য, কিন্ত দায়িত্ব থাকা নার্সরা আমাকে এই রোগীর বিষয়ে কিছু জানায় নি ।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, অসুস্থ্য রোগীর ভর্তি হয়েছে গভীর রাতে এ বিষয়ে নার্স আমাকে অবহিত করে নি। তাদের দায়িত্ব অবহেলার কারণ ক্ষতিয়ে ব্যবস্থার জন্য জেলা সিভিল সার্জনকে লিখিত অবিহিত করবো।
পটুয়াখালী সিভিল সার্জন ডা. খালেদুর রহমান বলেন, দায়িত্ব অবহেলার কারণ জেনে ব্যবস্থা নেওয়া হবে।
কৃষ্ণ কান্ত কর্মকার
বাউফল
পটুয়াখালী
০১৭১২৬১৮২৯৩
০৬-০১-২৬

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





যে কারণে সংসদ নির্বাচনে প্রার্থী হননি ইসলামী আন্দোলনের আমির

বরিশালের প্রার্থীদের হলফনামায় দেখানো হয়েছে প্রতি ভরি স্বর্নের দাম দুই হাজার থেকে ১৪ হাজার টাকা

সরস্বতী পূজা, পবিত্র আশুরা, শুভ জন্মাষ্টমী ও শুভ মহালয়ার ছুটি বাতিল করা হয়নি: প্রেস উইং

বিএনপির বিদ্রোহীসহ ৪ জনের মনোনয়ন বাতিল, বরিশালের ৬ আসনে ৪১ প্রার্থী

বরিশালের ছয়টি আসনেই হাতপাখার প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ

Explore More Districts