বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান (অতিরিক্ত সচিব) কে ফুলের শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টায় ভোমরা স্থলবন্দরের অধিগ্রহণকৃত জমি পরিদর্শণে এবং ও প্যাকেজ বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন। এসময় সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ তাঁর সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং ভোমরা স্থল বন্দরের অবকাঠামো উন্নয়ন কাজ পরিদর্শন সময়ে পরিকল্পিত লে-আউট প্লান ও ভোমরা স্থলবন্দরের ব্যাবসায়ীক কর্মকান্ড ও বন্দরের বিভিন্ন বিষয় তুলে ধরেন ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন ভোমরা স্থলবন্দর কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু হাসান ও সাধারণ সম্পাদক মো. আবু মুছাসহ অন্যান্য কর্মকর্তারা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান (অতিরিক্ত সচিব) কে ফুলের শুভেচ্ছা জানান।

Explore More Districts