বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিভুক্ত হলো যশোর সমিতি

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিভুক্ত হলো যশোর সমিতি

jessore map

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত হলো যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনের মহাসচিব সাইফুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুমোদনের কথা জানানো হয়।

২৮ মে তারিখে প্রেরিত চিঠিতে যশোর সমিতির বর্তমান কমিটিকে আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। উল্লেখ্য, এ কমিটি গঠিত হয় ২২ ফেব্রুয়ারি ২০২৫।

অনুলিপি পাঠানো হয়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিআরটিএ যশোরের সহকারী পরিচালকের কাছে।

দীর্ঘদিন অভিভাবকহীনভাবে পরিচালিত সংগঠনটি নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে। চিঠিতে সংগঠনের সাধারণ নীতিমালা অনুসরণ করার শর্তও দেওয়া হয়েছে।

বর্তমান কমিটির সভাপতি পবিত্র কাপুড়িয়া, সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিটন। কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বদরুজ্জামান বাবলু,দাউদ হোসেন খান, মুসলিম আলী, হাফিজুর রহমান, জসীম উদ্দীন, তারেক হোসেন, গোলাম মোস্তফা, আলমগীর হোসেন এবং মাহমুদুল হাসান তোতা। কমিটিতে মোট ১৪ জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন।

Explore More Districts